জালকুড়িতে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সরকারি হাসপাতালের পাশে নতুন করে আরও একটি ২০ শয্যা হাসপাতাল এর প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান শনিবার নারায়ণগঞ্জ পরিদর্শনে এসে এ পরামর্শ দেন।
এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসক দের সাথে মতবিনিময় করেন। পরে ভিটামিন-এ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন। ৩০০ শয্যা কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্যবিধি মানায় সন্তুষ্ট প্রকাশ করেছেন।
সর্বশেষ জালকুড়িতে অবস্থিত পরিবার পরিকল্পনা এর কার্যালয়ের নবনির্মিত ভবন এর নির্মান কাজ ঘুরে দেখেন। এ সময় সেখানে খালি স্থানে একটি এমসিসি ডব্লিউসি, একটি ২০ শয্যা হাসপাতাল এর প্রস্তাব দেয়ার পরামর্শ দেন।অতিরিক্ত সচিবের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনা ফোকাল পার্সন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান প্রমুখ।
এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসক দের সাথে মতবিনিময় করেন। পরে ভিটামিন-এ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন। ৩০০ শয্যা কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্যবিধি মানায় সন্তুষ্ট প্রকাশ করেছেন।অতিরিক্ত সচিবের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনা ফোকাল পার্সন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন