দৈনিক নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৩ জুন) কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যান।নিহত ওই বৃদ্ধের নাম-মোহাম্মদ আলী (৭০)। তার বাড়ি সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বটতলা সোনাপুর এলাকার মৃত আমজাদ আলী গাজীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেনু ভূষণ দাস জানান, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো-জ ১৪৭১) ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন