নাসিম ওসমানের নামে হবে না.গঞ্জের শীতলক্ষ্যার ৩য় সেতু

 দৈনিক নারায়ণগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৩য় সেতুর নামকরণ হবে নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা নাসিম ওসমানের নামে।



গত ২৫ মে (মঙ্গলবার) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জনানো হয়, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন ৩য় শীতলক্ষ্যা সেতুর নাম বীর মুক্তিযোদ্ধা এ, কে, এম নাসিম ওসমান সেতু নামকরণ করা হইবে।

উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নাসিম ওসমান প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে নাসিম ওসমান বাংলাদেশ জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে পড়েন। তিনি ৪ বার বাংলাদেশ জাতীয় পার্টির হয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন, যথাক্রমে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }