নারায়ণগঞ্জের বন্দরে আম পাড়তে গিয়ে পা পিছলে মৃত্যু!

দৈনিক নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে মেরিন টেকনােলজি ক্যাম্পাস কোয়ার্টারে আম পাড়তে গিয়ে পা পিছলে জহিরুল ইসলাম ( ৫০ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । সােমবার ( ৩১ মে ) বিকেল ৪ টায় এ দুর্ঘটনা ঘটে । নিহত জহিরুল ইসলাম কুমিল্লা জেলার এলাহাবাদ এলাকার বাসিন্দা । সে সপরিবারে বন্দরের মেরিন টেকনােলজি ক্যাম্পাস কোয়ার্টারে বসবাস করতেন । নিহতের স্ত্রী পারুল বেগম জানান , আমার স্বামী মেরিন টেকনােলজি তে সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিল । আমরা স্বপরিবারে ক্যাম্পাস কোয়াটারে বসবাস করি । সােমবার বিকেলে আমার ক্যাম্পাসের আম গাছে আম পাড়তে উঠে । অসাবধানতা বসত গাছ থেকে সে পা পিছলে পড়ে যায় এবং মাথায় গুরুত্বর আঘাত পায় । পরে তাকে মেরিন টেকনােলজির গাড়িতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকার সময় মৃত্যু বরন করে ।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }