ফতুল্লায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

দৈনিক নারায়ণগঞ্জঃ ফতুল্লায় এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (১৯ জুন) ধর্মগঞ্জ চতলামাঠ এলাকা থেকে গৃহবধুর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত গৃহবধুর নাম- জোৎস্না বেগম (৩৮) সদর উপজেলার বক্তাবলী এলাকার মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে। নিহতের স্বামী মো. ইলিয়াস (৫০) ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার দর্জি বাড়ীর তাইজুদ্দিন দর্জির ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সঠিত মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় নিহত জোৎস্না বেগমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }