টিকটক’ এ চরিত্রহারা হয়ে যাচ্ছে সমাজের কিশোররা: আব্দুল আউয়াল

স্টাপ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বর্তমানে কিশোররা ‘টিকটক’ এর কারনে চরিত্রহারা হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব ও ডি আইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকায় আজকাল সমস্ত স্কুল কলেজের ছেলেরা চরিত্রহারা হয়ে যাচ্ছে। সময় কাটানোর জন্য তারা টিকটকসহ কতকিছু ব্যবহার করছে, এতে সমাজের কিশোররা ধ্বংশ হয়ে যাচ্ছে।

১১ জুন (শুক্রবার) জুম্মার নামাজের পুর্বে মাওলানা আব্দুল আউয়াল এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আরে সমাজকে ধ্বংশ করে আপনি কি দেশ বাচাঁইবেন। শিল্পকারখানা চলবে, বাস চলবে, লঞ্চ চলবে, মার্কেট চলবে, বাজার চলবে সব কিছু চলবে। আর কি একটা অযৌক্তিক কথা শিক্ষা প্রতিষ্ঠান খুললেই নাকি করোনা ছড়াবে।

তিনি বলেন, কেউর কপালে যদি তার মৃত্যু লেখা থাকে তাহলে সে ঘরে বসে থাকলেও মরবে, বাজারে গেলেও মরবে আবার শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও মরবে। কিন্তু যদি তার কপালে মৃত্যু লেখা না থাকে তাহলে সে করোনার ভিতরের ঢুকলেও মরবে না।  আমি এ সব কথা বলতাছি আল্লাহর কোরআন থেকে । অনুরোধ করছি সরকার তুমি বুঝতে চেষ্টা করো। কোরআনকে সামনে নাও নতুবা দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা মিম্বরে বসে কথা বললেই তো আমাদের দোষ হয়ে যায়। তখন আমরা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী হয়ে যাই।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }