বিশেষ গোপন জায়গায় যান খোকন সাহা!

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী আযাডভোকেট খোকন সাহা গত কয়েকমাস ধরেই বলে আসছিলেন মার্চের পর সব বলে দিবেন। ইতোমধ্যে মার্চ পেরিয়ে এশ্রিল ও মে মাসও চলে গেছে। কিন্তু এখনো তিনি কিছু বলেননি।তবে ৫ জুন বন্দরে এক আলোচনায় সভায় খোকন সাহা বলেন, “রশিদ ভাইকে আমি মুরুবিবী হিসেবে মানি। তিনি এই এলাকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিছুটা তো হয়েছে: চিন্তা করি না। সব ভাল। সেলিম ওসমান জাতীয় পার্টি করলেও মজিবুরের ব্যাপারটি নিয়ে কিভাবে কাজ করেছে। তিনি যা করছেন আমি শুনছি। রশিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। সেলিম ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন।”

প্রসঙ্গত মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সেখানকার চেয়ারম্যান মাকসুদ হোসেন নেতৃতু দিয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের ২৩ এপ্রিল রাত পৌনে নয়টার দিকে তারাবির নামাজ চলাকালীন মুছাপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি মামলাও হয় যেখানে মজিবুরকে আসামী করা হয়।

বন্দরের ঢাকেশ্বরী মিলস স্কুল আ্যান্ড কলেজে ওই আলোচনা সভায় খোকন সাহা বলেন, একটা বিষয় মনে রাখবেন আমরা কিছু পাই নাই এটা সত্য। দেশ এগিয়ে যাচ্ছে। গতকাল ঢাকার একটি জায়গায় গেছিলাম। উচ্চপদস্থ এক কর্মকর্তার বাড়িতে গিয়েছিলাম। যেখানে সবাই যেতে পারে না। সেখান থেকে শুনলাম সেই উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন খোকন বাবু আপনি বিশ্বাস করেন আপনার চেয়ে আমি অনেক বড়। ১০ বছরে একটি দেশ এত উন্নয়ন সেটা আমি দেখি নাই। ১০ বছরে প্রধানমন্ত্রী দেশকে কোন জায়গায় নিয়ে গেছেন: হরতো আপনারা কিছু পান নাই দেশে উন্নয়ন হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আকাশে আজবে দুর্যোগের ঘনঘটা।

একটি অশুভ শক্তি দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। নেত্রী সেটা দেখতেছেন। একটি অশুভ শক্তি তৎপরতা চালাচ্ছে নৈরাজ্য করার জন্য। নেত্রীর জন্য দোয়া করবেন!

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }