ইরাকে ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলা, নিহত ৩৫

 ইরাকের বাগদাদে ঈদের কেনাকাটার সময় একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবারের এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

সূত্র: রয়টার্স

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }