এনসিপির শৃঙ্খলা কমিটির দায়িত্বে নারায়ণগঞ্জের আব্দুল্লাহ আল আমিন

 

সংগঠনের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত ১৯ এপ্রিল দলের তৃতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এই কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুল্লাহ আল আমিন।

রোববার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। কমিটির সদস্যরা হলেন ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, যেকোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এই কমিটি।

নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে আল আমিন বলেন, শৃঙ্খলা কমিটির জন্য দোয়া ও সহযোগিতা চাই। আশা করছি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবো।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }