ফতুল্লায় র‍্যাবের হাতে ৫ জুয়াড়ি আটক!

 দৈনিক নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলার নগদ ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ০৫ জন জুয়াড়ি’কে হাতে-নাতে আটক করেছে র‍্যাব-১১।
শনিবার (২৯ মে) সারে ১১ টায় ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ সাহাব উদ্দীন (৪৫), মোঃ আনোয়ার হোসেন (৪৩), মোঃ মমিন (৪০), মোঃ ফারুক মিয়া (৩৫), মোঃ রফিক (৩৫) ।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র না পূর্ব দেলপাড়া খোদাই বাড়ী মহল্লার জনৈক মোঃ বাবুল মিয়ার বাড়ীর সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।

উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রনব কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }