বন্দরে ট্রাকের নিচে পরে হেলপার নিহত!

 দৈনিক নারায়নগঞ্জ: বন্দর উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঘটে অবস্থিত বিএসএস ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড নামক পেপার্স মিলের নিরাপত্তা কর্মীদের অবহেলা ও চালকের ভুলের কারণে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে বাদশা (১৪) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে।
শনিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদশার পিতার নাম ইয়াকুব আলী ও তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সুজন হক জানান, ঢাকা মেট্রো ট-০৬-০৩১৪ নাম্বারের এই মাল ভর্তি ট্রাকটি আবুল বাশার পেপারস মিলে প্রবেশ করে মাল খালাস করতে অপেক্ষায় থাকে। দীর্ঘ সময় অপেক্ষার পর ট্রাকটিকে ভিতরে থাকতে না দিলে ট্রাকটি বাইরে এনে রাখলে ট্রাকের হেলপার বাদশা গাড়ির ছায়ার নিচে ঘুমিয়ে পড়ে। মাল খালাস করার জন্য ভিতরে প্রবেশ করার জন্য ডাকলে ট্রাকটির চালক ভুলবশত তার হেলপারকে ঘুম থেকে না ডেকেই পেপারস মিলের ভিতর প্রবেশের জন্য গাড়ি চালু করে সামনে আগায় আর তখন গাড়ির পেছনের বাম চাকায় নিচে পড়ে হেলপার বাদশার শরীর ও মাথা থেঁতলে যায়, ফলে সাথে সাথেই বাদশা মারা যায়। এ ঘটনায় চালক পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। লাশ দাফন করার পর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }