" সড়ক পথের আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র সহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করে পুলিশ।"
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ইমরান (২০), মোহন খানের ছেলে জসিম,(২০) আলীগঞ্জ এলাকার কামাল হাসানের ছেলে আয়নাল (২১), চিতাশাল খাল পাড় এলাকার কামাল মিয়ার ছেলে আলী (৩৫), বরিশাল আমতলী এলাকার মৃত রহমান মিয়ার ছেলে বাপ্পি (২২)।
এ বিয়য় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ গুদারাঘাট খেলার মাঠে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ধারালো অস্ত্র ও ডাকাতি,চুরি- ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ পুরতান ঢাকা-নারায়নগঞ্জ সড়ক পথের ডাকাত ও ছিনতাইকারী দলের পেশাদার ৫ সদস্যকে গ্রেফতার করা হয় । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আরো বেশ কয়েকজন। গ্রেফতারকৃতরা পেশাদার চুরি, ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন