পপুলার ডায়াগনস্টিককে কারণ দর্শনোর নোটিশ দিবে স্বাস্থ্য বিভাগ

দৈনিক  নারায়ণগঞ্জ: সরকারের নির্দেশ অমান্য ও করোনা ছড়ানোর ঝুঁকি সৃষ্টি করা সেই পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে কারণ দর্শনোর নোটিশ দিবে জেলার স্বাস্থ্য বিভাগ।
গত ২ দিন বেসরকারি হাসপাতালটির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নারায়ণগঞ্জকে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

বাড়িতে গিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের শর্তে নারায়ণগঞ্জে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে করোনা শনাক্ত পরীক্ষার নমুনা দেওয়া হয়। কিন্তু অনুসন্ধ্যানে বেড়িয়ে এসেছিল, তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারেই এসে নমুনা সংগ্রহ করতেন। এতে অন্যরোগের সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ছিল। এছাড়াও করোনার রির্পোট ভুল করার অভিযোগও ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিবো। তাদের জবাবের উপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }