দৈনিক নারায়ণগঞ্জ ডেস্কঃ  র‍্যাব-১১’র অভিযানে অবৈধ জুয়ার আস্তানা হতে নগদ ১৪ হাজার ২শ’ ৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১০ জুন) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সীমানাবর্তী রাজধানী ডেমরার সুকরশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }