সরকার জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে; মন্ত্রী গাজী

দৈনিক নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তাদের প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চনী তিনির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী গাজী বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

রুপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্‌ চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন টি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }