দেশে অনুমোদন পেলো চীনের সিনোভ্যাক!

 চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের তৈরি করা করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।আজ রবিবার (৬ জুন) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে অনুমোদিত করোনাভাইরাস প্রতিরোধী পঞ্চম টিকা এটি।

সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমোদন দেয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যাবহার উপযোগী। দুই ডোজের এই টিকার ১ম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। এ টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }