সৌদি প্রবাসী জুয়েল হত্যার প্রতিবাদ, আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর আন্দিরপাড়ার হেদায়াতপাড়া এলাকায় সৌদি প্রবাসী জুয়েলকে কুপিয়ে ও গুলি করে খুনকরা আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নিহত জুয়েলের মেঝো ভাই সোহেল বলেন, তিন মাসের অন্তস্বত্তা আমার ভাইয়ের স্ত্রী তার সন্তানের দায়ভার কে নিবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি দেখুন এ অন্তস্বত্তার দায়ভার কে নিবে। আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে চাদা না দেওয়ায় তাকে টুকরো টুকরো করা হয়। আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এছাড়াও তিনি বলেন, প্রবাসী জুয়েলের হত্যাকারী প্রধান আসামী আলিম সহ ইলিয়াস, টিটু, সেলিম, মহসিন, ডালিম, রাসেল, সিয়াম গ্রেফতার হলেও এখনো ধরাছোয়ার বাহিরে রয়েছেন শাহজালাল।খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনিসহ নিহতের পরিবার ও এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জুয়েলের মা রোকেয়া বেগম, স্ত্রী মোসলেমা, খোরশেদা, জুয়েল, সুমন, ইকবাল, নূরনবি, দিপু সহ হেদায়াতপাড়া এলাকাবাসী।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }