হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের এসাইনমেন্ট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

 জুন ও জুলাই মাসে হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ২য় এসাইনমেন্ট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে কলেজ কতৃপক্ষ।এসাইনমেন্ট মূল্যায়ন ভিত্তিক পরীক্ষা গ্রহণ কল্পে রোববার সকালে কলেজের শিক্ষক মিলনায়তন হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জানানো হয় আগামী ২১/৬/২০২১ ইং তারিখ হইতে একাদশ শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা এবং ০৫/০৭/২০২১ ইং তারিখ  হইতে দ্বাদশ  শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রশান্ত কুমার দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক।

আরো,উপস্হিত ছিলেন গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আমির হোসেন মোল্লা,হাজী মোঃশহীদুল্লাহ,হাজী আমিন উল্লাহ, আফরোজা সুলতানা,প্রফেসর আযাদ শরিফ। সভার সঞ্চালনয় ছিলেন  প্রফেসর দেলোয়ার হোসেন চৌধুরী।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }