বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাঈদুর রহমান, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মহিউদ্দিন, শফিউদ্দিন, রফিকুল ইসলাম, রওশন আরাসহ সকল শিক্ষক ও কর্মকর্তারা ।
এসময় মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ইয়াছিন মিয়া বলেন, সবুজায়ন করতে ও পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষ রোপণের বিকল্প নাই। আমাদের সবাইকে বৃক্ষ রোপণের অভ্যাস গড়ে তুলতে হবে।
মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাঈদুর রহমান বলেন আমাদের এই বিদ্যালয় কে সুন্দর ও সবুজায়ন করতে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে ।
একটি মন্তব্য পোস্ট করুন